চার মাস অন্তর ২০০০ টাকা করে আসবে অ্যাকাউন্টে, কীভাবে PM Kisan Samman Nidhi-র জন্য আবেদন করবেন কৃষকরা? – Bengali News | Farmers to Receive 2,000 rs in Bank Account Every 4 Months Check PM Kisan Samman Nidhi Eligibility, Application Process
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?Image Credit: PTI
নয়া দিল্লি: দেশের শিরদাঁড়া কৃষকরা। তাদের জন্যই কোটি কোটি মানুষের মুখে প্রতিদিন অন্ন জোটে। তাই অন্নদাতাদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। একাধিক কেন্দ্রীয় স্কিম রয়েছে দেশের কৃষকদের জন্য। এর মধ্যেই অন্যতম হল প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) কারা এই প্রকল্পের সুবিধা পান, জানেন?
২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সূচনা করেছে। কেন্দ্রীয় এই প্রকল্প দেশের যে কোনও প্রান্তের কৃষকরাই পেতে পারেন। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির অধীনে বছরে ছয় হাজার টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়। মোট তিন ধাপে, প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকার কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এবার ২৩তম কিস্তি পাওয়ার কথা দেশের লক্ষাধিক কৃষকের। গত ১৩ মার্চ ২২ তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দুই হাজার টাকা করে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী জুন মাসের শেষ ভাগে বা জুলাই মাসের শুরুতে পরবর্তী কিস্তি আসতে পারে।
এত দিন পশ্চিমবঙ্গের কৃষকরা এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতেন না, তবে এবার বিজেপি সরকার গঠিত হওয়ায় এই প্রকল্পও চালু হতে পারে বাংলায়।
কারা ২ হাজার টাকা পাবেন?
কৃষকরা, যারা এই প্রকল্পের জন্য বৈধ বা এলিজেবল, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
এর জন্য-
- কৃষকদের ভারতের নাগরিক হতে হবে।
- জমির রেকর্ড বা প্রমাণ থাকতে হবে।
- আধার লিঙ্ক করা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
কৃষকরা সরাসরি পিএম কিসান পোর্টাল pmkisan.gov.in বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া স্থানীয় কমন সার্ভিস সেন্টার (Common Service Centre) বা কৃষি দফতরের মাধ্যমে আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় নথিপত্র:
- আধার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড
- জমির নথিপত্র
- মোবাইল নম্বর
কিস্তি চেক করার উপায়:
কৃষকরা পিএম কিসান অ্যাপ বা পোর্টালে “Beneficiary Status” অপশনে গিয়ে আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে কিস্তির স্ট্যাটাস জানতে পারেন।