‘দেওয়ালে টাঙিয়ে রাখব...’, করণকে এমন খোঁচা দিলেন কে? - 24 Ghanta Bangla News
Home

‘দেওয়ালে টাঙিয়ে রাখব…’, করণকে এমন খোঁচা দিলেন কে?

Spread the love

Karan Johar Photo
করণ জোহর

‘মেট গালা’র রেশ কাটেনি এখনও। অন্যান্য বছরের মতো এ বারেও নজর কেড়েছেন পরিচালক করণ জোহর।

Twinkle Khanna Photo
টুইঙ্কল খান্না

একঝাঁক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মজা করে কী খোঁচা দিলেন অভিনেত্রী বন্ধু টুইঙ্কল?

Karan Johar Photo
করণ জোহর

করণের পোশাকটি চিত্রশিল্পী রাজা রবি বর্মার পেইন্টিং থেকে অনুপ্রাণিত।

Karan Johar Photo
করণ জোহর

সকলেই তাঁর এই অনবদ্য পোশাকের প্রশংসা করেছেন। তবে তার মধ্যে টুইঙ্কল-এর পোস্ট সবচেয়ে বেশি নজর কেড়েছে।

Twinkle Khanna Photo
টুইঙ্কল খান্না

মজা করে অভিনেত্রী লিখেছেন, ‘ওয়াও। এ তো একেবারে শিল্পকর্ম।’

Twinkle Khanna Photo
টুইঙ্কল খান্না

সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘একবার এটা পরে আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে আমার দেওয়ালে টাঙিয়ে রাখব।’

Karan Johar Photo
করণ জোহর

করণ জোহরের মেট গালা পোশাকটি ডিজাইন করেছিলেন মণীশ মলহোত্রা।

Karan Johar Photo
করণ জোহর

নিজের মেট গালা লুকের ছবি শেয়ার করে করণ লিখেছিলেন, ‘সিনেমা আর কস্টিউমকে স্বপ্নভরা চোখে দেখত এমন এক ছেলের মেট গালার সিঁড়ি পর্যন্ত পৌঁছনোর সফর।’

Karan Johar Photo
করণ জোহর

রাজা রবি বর্মার ঐতিহ্যকে নতুন ভাবে জীবন্ত করে তোলার সুযোগ ছাড়তে চাননি করণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *