‘ডিভোর্স’ পাকা, কংগ্রেসের পাশে বসব না! ওম বিড়লাকে চিঠি কানিমাঝির
ডিভোর্স হয়ে যাওয়ার পরে কি আর স্বামী-স্ত্রী এক ছাদের তলায় থাকতে পারেন? পারেন না। রাজনীতির ক্ষেত্রে কি আর তার ব্যতিক্রম হবে? কংগ্রেসের সঙ্গে যে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, শুক্রবার তাতেই সিলমোহর দিলেন DMK সাংসদ কানিমাঝি। এ দিন তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি লোকসভার অন্দরে DMK সাংসদদের পৃথক বসার আয়োজন চেয়েছেন। কংগ্রেস সাংসদদের সঙ্গে তাঁরা আর বসবেন না।