PBKS-এর কোচ যোগ দিতে চলেছেন টিম ইন্ডিয়ায়
সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হতে পারে শ্রেয়স আইয়ারকে। রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে। একই সঙ্গে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের ক্ষেত্রেও BCCI বড় রদবদলের প্রস্তুতি নিচ্ছে। প্রাক্তন স্পিনার সাইরাজ বহুতুলের নাম নতুন স্পিন বোলিং কোচ হিসেবে উঠে এসেছে। জানা গিয়েছে, বোর্ড ও প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর সঙ্গে আলোচনা করেছেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত।