অবশেষে জট কাটল রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ে, স্থায়ী উপাচার্যের নামে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট
অবশেষে জট কাটল। শীঘ্রই স্থায়ী উপাচার্য পেতে চলেছে দীর্ঘদিন ধরে নিয়োগ আটকে থাকা রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়— মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
তিন বছর ধরে নানা টালবাহানার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৩৩টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের জট কাটল। নানা কারণে এই তিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঝুলে ছিল। সম্প্রতি বাছাই প্রক্রিয়ার পরে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্যের নামে সিলমোহর দিল। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী ৪ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।