রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী! ব্যারাকপুরে হারের পর বড় সিদ্ধান্ত পরিচালকের
নীরবতা ভেঙে রাজ তাঁর পোস্টে জানান, ব্যারাকপুরের মানুষের রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি তাঁকে হতে হয়েছে, তার পর আর রাজনীতির আঙিনায় নিজেকে মানিয়ে নিতে পারছেন না তিনি। তাঁর কথায়, ‘২০২৬-এ রাজনীতির ময়দান ছাড়লাম। এই সফরটা ছিল অনেক অভিজ্ঞতার, অনেক চড়াই-উতরাইয়ের। এ বার নিজের আসল কাজ অর্থাৎ সিনেমা তৈরিতেই সম্পূর্ণ সময় দিতে চাই।’