শুভেন্দুর আপ্তসহায়ক হত্যা: ‘শাস্তির দৃষ্টান্ত তৈরি করুক নতুন সরকার’, বলছে গুলিবিদ্ধ গাড়িচালকের পরিবার
বুদ্ধদেব পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার মাজনাবেড়িয়ার বাসিন্দা। প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে খুন এবং তাঁর গাড়িচালকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পেয়েই কলকাতা রওনা দেন পরিবারের লোকজন। কাকা বিশ্বজিৎ বেরা বলেন, ‘গতকাল রাতে টিভি দেখে জানতে পারি, আমার ভাইপো গুলিবিদ্ধ হয়েছে। কে গুলি করল, কেন করল, এ বিষয়ে এখনও আমরা কিছুই জানি না। ভাইপো এখন হাসপাতালে ভর্তি।’