‘এই খবরে আমি হতবাক, দুঃখিত…’, সতীর্থের অকালমৃত্যুতে ভেঙে পড়লেন বিরাট কোহলি
দীর্ঘ দিন অসুস্থ ছিলেন অমনপ্রীত
খবর অনুযায়ী, গত প্রায় ছ’ মাস ধরে অসুস্থ ছিলেন অমনপ্রীত গিল। চিকিৎসাও চলছিল, কিন্তু তাঁর অসুস্থতার সঠিক কারণ চিকিৎসকেরা ধরতে পারেননি বলে জানা গিয়েছে।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ়ে ভারতের হয়ে খেলেছিলেন তিনি। সেই দলে ছিলেন বিরাট কোহলি ও মণীশ পান্ডেও (Manish Pandey)। ওই প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অমনপ্রীত।
পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন অমনপ্রীত। ২০০৮ সালে মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। মজার বিষয়, সেই ম্যাচেই খেলেছিলেন রোহিত শর্মাও (Rohit Sharma)। আর নিজের অভিষেক ম্যাচেই রোহিতকে আউট করেছিলেন অমনপ্রীত। প্রথম ম্যাচে চার উইকেট নিয়েও নজর কেড়েছিলেন।