‘মাকে মারতে এসেছিল…’ বনির দাবিতে ‘ফুটেজ’ চাইলেন শতদীপ
রাজ্যে পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি টলিপাড়ার অন্যতম সংগঠন ইম্পায় (ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার অ্যাসোসিয়েশন)। মঙ্গলবার প্রযোজক গিল্ডের সভাপতি পদ থেকে পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবি তোলা হয় সংশ্লিষ্ঠ সংগঠনের বিজেপি সমর্থক সদস্যদের তরফে। এরই মাঝে রটে যায় EIMPA-র সভাপতি পিয়াকে নাকি মারতে তেড়ে আসেন পরিবেশক শতদীপ সাহা। সত্যিই কি তাই? ঘটনায় কী বললেন বনি সেনগুপ্ত ও শতদীপ?