ভোটে হারতেই এল ফোন, বড় দায়িত্ব পেলেন শিবশঙ্কর পাল - 24 Ghanta Bangla News
Home

ভোটে হারতেই এল ফোন, বড় দায়িত্ব পেলেন শিবশঙ্কর পাল

Spread the love

BCCI অনূর্ধ্ব ১৬ পেসারদের নিয়ে একটি শিবির আয়োজন করেছে। জয়পুরে হবে সেই শিবির। সেখানেই কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ময়দানের ম্যাকো অর্থাৎ শিবশঙ্কর পালকে। BCCI-এর সেন্টার অফ এক্সলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ শিবশঙ্কর পালকে জানিয়েছেন এই নতুন দায়িত্বের কথা। ১১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে এই শিবির। ১০ মে জয়পুরে চলে যাবেন শিবশঙ্কর।

ক্রিকেটার হিসেবে তুফানগঞ্জ এক্সপ্রেস হিসেবে পরিচিত ছিলেন শিবশঙ্কর। তাই সেখান থেকেই তাঁকে টিকিট দেওয়া হয়েছিল। রঞ্জি ট্রফির সেমি ফাইনালের পরেই তিনি যোগ দেন তৃণমূলে এবং এর পর টিকিট। তবে তুফানগঞ্জ এক্সপ্রেস হিসেবে সাফল্য পেলেও তুফানগঞ্জের বিধায়ক হওয়া হলো না তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *