‘হারব’ বলেও জিতলেন বায়রন, তাঁর ‘ভবিষ্যদ্বাণী’ মিলিয়ে পরাজিত তৃণমূলের দুই প্রার্থী! - 24 Ghanta Bangla News
Home

‘হারব’ বলেও জিতলেন বায়রন, তাঁর ‘ভবিষ্যদ্বাণী’ মিলিয়ে পরাজিত তৃণমূলের দুই প্রার্থী!

Spread the love

বছর তিনেক আগের রাজ্য জুড়ে হাওয়া যখন প্রবল ভাবে তৃণমূলের অনুকূলে, তখনও জোড়াফুলের ঘাঁটি সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এ বারও কঠিন লড়াইয়েই জয় পেলেন তিনি। বিধায়কের অনুগামীদের একাংশের মত, বায়রন বরাবরই স্থানীয়দের পাশে থেকেছেন। সেই কারণে এলাকায় তাঁর বিশ্বাসযোগ্যতা রয়েছে। বায়রনও বলছেন, ‘মানুষের স্বার্থে, সাগরদিঘি মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ছোঁয়া পায়, সেই জন্য আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম। মানুষ চাইলে এ বারের ভোটে তার শিক্ষা দিতে পারতেন। কিন্তু দেননি, কারণ তাঁরাও বুঝেছেন, আমি কোনও ছলচাতুরি করিনি। তাই তাঁরা আমাকে ফের বিশ্বাস এবং ভরসা করে ভোট দিয়ে জয়ী করেছেন।’ তাঁর আরও দাবি, দিল্লির ‘কূটপরিকল্পনা’ ধরে ফেলেছিলেন বলেই তাঁকে শেষ পর্যন্ত হারানো সম্ভব হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *