হার নিয়ে চলছে কাটাছেঁড়া, ব্যর্থতার কারণ খুঁজতে মরিয়া দুই সেনাপতিও - 24 Ghanta Bangla News
Home

হার নিয়ে চলছে কাটাছেঁড়া, ব্যর্থতার কারণ খুঁজতে মরিয়া দুই সেনাপতিও

Spread the love

ফল শেষে দেখা গেল, নবাগত বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত ৩৮ হাজার ৭৮৭ ভোটে সুজয়কে হারিয়েছেন (অথচ, বছর দেড়েক আগের উপনির্বাচনে সুজয় ৩৩ হাজার ৯৯৬ ভোটে বিজেপিকে পরাজিত করেছিলেন)। এই দেড় বছরে কী এমন ঘটে গেল যে, মানুষের মন বুঝতে পারলেন না? সুজয়ের কথায়, ‘কোনও ব্যাখ্যা মিলছে না। কিচ্ছু বুঝতে পারছি না।’ নিজের আসন হারার পাশাপাশি তাঁর দায়িত্বে থাকা বাকি সাতটি আসনের মধ্যে ৬টিতেই পরাজয় হয়েছে। অতি অল্প ব্যবধানে কেবলমাত্র জয়ী হয়েছেন খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায়। গত বার এই সাংগঠনিক জেলায় কেবলমাত্র খড়্গপুর তৃণমূলের দখলে ছিল। এ বার খড়্গপুর গ্রামীণ বাদে বাকি ৭টিতেই পদ্ম ফুটেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *