দেড় দশক পরে চোপড়ায় বন্ধ পার্টি অফিস খুলল বামেরা - 24 Ghanta Bangla News
Home

দেড় দশক পরে চোপড়ায় বন্ধ পার্টি অফিস খুলল বামেরা

Spread the love

প্রবীণ সিপিএম নেতা সিরাজুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এই পার্টি অফিস বন্ধ ছিল। নানা বাধা, হুমকি ও হামলার মুখে আমরা এতদিন অফিস খুলতে পারিনি। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। সেই সুযোগে আমরা আবার কার্যালয়টি চালু করতে পেরেছি। এখন থেকে এই কার্যালয় থেকে দলের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হবে, নিয়মিত বৈঠক করা হবে।’ তাঁর দাবি, ‘এলাকায় বিজেপির ক্রমবর্ধমান প্রভাব এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের জেরে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। সেই প্রেক্ষিতে আবার সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা চলছে।’ এ দিন চোপড়া ব্লকে দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা পুরোনো কংগ্রেস অফিস নিজেদের দখলে নিয়েছেন দলের কর্মীরা। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অশোক রায় বলেন, ‘শুধু একটি পার্টি অফিস নয়, চোপড়া ব্লকে একাধিক কংগ্রেস অফিস দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল তৃণমূল। আমরা ধীরে ধীরে সেই অফিসগুলো ফিরিয়ে নেব। মঙ্গলবার তার সূচনা হলো।’ চোপড়ার তৃণমূল বিধায়ককে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজের উত্তর দেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *