ছেলের জেতার আনন্দে ভবানীপুর যাবেন শিশির, দিলেন পরিষেবা দেওয়ার বার্তা
দিগন্ত মান্না, কাঁথি
ছেলে ভবানীপুরে জিতলে সেখানে পার্টি অফিস অথবা বিধায়ক কার্যালয় খুলে পরিষেবা দেওয়ার কথা বলেছিলেন বাবা শিশির অধিকারী। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়ের পরে শিশির জানিয়ে দিলেন, ভবানীপুরে দলীয় কার্যালয় উদ্বোধনে তিনি যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কাজকর্ম নিয়ে কটাক্ষও করতে ছাড়েননি বর্ষীয়ান এই রাজনীতিবিদ। পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। সেটা ছিল শুভেন্দুর গড়। এ বার নিজের গড় ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন তিনি।