CSK-র বিরদ্ধে খেলবেন লুঙ্গি এনগিডি? গুরুত্বপূর্ণ আপডেট জানালেন দিল্লি কোচ - 24 Ghanta Bangla News
Home

CSK-র বিরদ্ধে খেলবেন লুঙ্গি এনগিডি? গুরুত্বপূর্ণ আপডেট জানালেন দিল্লি কোচ

Spread the love

নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে IPL-এর লিগ টেব্‌লে অষ্টম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। নেট রান রেটে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে সাতে রয়েছে চেন্নাই সুপার কিংস। এমন আবহে মঙ্গলবার নিজেদের মধ্যে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যে টিম জিতবে তারাই এগিয়ে যাবে প্লে-অফে যাওয়ার দৌড়ে। আগেই জানা গিয়েছিল, এই ম্যাচে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি। তবে চর্চায় উঠে এসেছেন আর এক তারকা ক্রিকেটার। এই ম্যাচে তারকা পেসার লুঙ্গি এনগিডি দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে ফিরবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলেন দিল্লির বোলিং কোচ মুনাফ প্যাটেল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *