Signs of hidden unhappiness in human behavior: আপনার কাছের মানুষটি বার বার মিথ্যা বলেন? কারণ জানলে চমকে যাবেন
অনেকেই সময় পেলেই ঘুমতে যেতে পছন্দ করেন। বাইরে থেকে একে আলস্য বা সুখের জীবন মনে হলেও মনোবিজ্ঞান বলছে অন্য কথা। মূলত মনের গভীর কোনও বিষাদ বা একাকীত্ব আড়াল করতেই মানুষ ঘুমের আশ্রয় নেয় বেশি। Gemini Ai
কথায় কথায় যারা অট্টহাসিতে ফেটে পড়েন কিংবা সারাক্ষণ মশকরায় মেতে থাকেন, তাঁরাই আসলে সবচেয়ে একা। মনের গভীরে জমে থাকা অব্যক্ত কথাগুলো চাপা দিতেই এরা হাসির একটা উজ্জ্বল মুখোশ পরে থাকেন সবার সামনে। Gemini Ai
কেউ না চাইতেই যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাঁরা আসলে ভেতরে ভেতরে ভীষণ একা। অন্যের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেওয়ার মাধ্যমে তাঁরা আসলে নিজের জন্যেও একজন বিশ্বস্ত সঙ্গী বা আশ্রয় খুঁজে পাওয়ার চেষ্টা করেন। Gemini Ai
যাঁরা অপ্রয়োজনেও বারবার মিথ্যে বলেন, তাঁরা আসলে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রিয়জন বা কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় থেকেই মূলত তাঁরা মিথ্যে কথা বলে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। Gemini Ai
খুব সামান্য আঘাতেই যাঁদের চোখ ভিজে যায়, তাঁরা আদতে অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ হন। এঁদের মনে কোনও জটিলতা থাকে না, তবে ছোটখাটো মানসিক আঘাতও এঁদের খুব সহজে ভেঙে দিতে পারে। Gemini Ai
অনেকে ভীষণ জেদি বা রুক্ষ স্বভাবের হন এবং কটু কথা বলতে দ্বিধা করেন না। আসলে তাঁদের মনটা ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত। নিজের ভিতরের যন্ত্রণা ও দুর্বলতা বাইরের পৃথিবীর কাছে আড়াল করতেই তাঁরা কঠোর হওয়ার এই বর্ম পরে থাকেন। Gemini Ai
যাঁরা খুব প্রয়োজন ছাড়া কথা বলেন না বা আড্ডার মাঝেও নীরব থাকতে পছন্দ করেন, তাঁরা মানসিকভাবে ভীষণ দৃঢ়। তাঁরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন এবং বাইরের কোলাহলের চেয়ে নিজের অন্তরের সঙ্গে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। Gemini Ai
আপনার ছোট-ছোট ভালোলাগা বা অভ্যাসের খবর যাঁরা খুঁটিয়ে রাখেন, তাঁরা নিঃসন্দেহে আপনাকে সাধারণের চেয়ে একটু বেশিই ভালোবাসেন। এটি সবসময় প্রেম না হলেও, বন্ধু হিসেবে আপনার প্রতি তাঁদের টান ও গুরুত্ব থাকে সবার উপরে। Gemini Ai







