২৫শে বৈশাখেই শপথ বাংলায় নয়া মুখ্যমন্ত্রীর, আসবেন মোদী? - 24 Ghanta Bangla News
Home

২৫শে বৈশাখেই শপথ বাংলায় নয়া মুখ্যমন্ত্রীর, আসবেন মোদী?

Spread the love

কলকাতা: পনেরো বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে দুই-শোর বেশি আসন নিয়ে বাংলার মসনদে আসীন হতে চলেছে বিজেপি। তৃণমূলকে মাত্র ৮১ আসনে আটকে এবার সরকার গড়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, কবে এবং কার মাথায় উঠবে রাজতিলক?

পঁচিশে বৈশাখে মেগা শপথ

রবীন্দ্রজয়ন্তীর পুণ্য লগ্নেই বাংলার নতুন সরকার যাত্রা শুরু করতে চলেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনটির ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শেই নতুন পথ চলা শুরু হবে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও নিশ্চিত করেছেন যে, আগামী ৯ মে-ই হবে সেই ঐতিহাসিক দিন। এই মেগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অমিত শাহ ও নিতিন নবীনের মতো শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন।

কে হচ্ছেন সেই ‘ভূমিপুত্র’?

মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপির অন্দরে বড়সড় চমকের ইঙ্গিত মিলছে। অমিত শাহ আগেই স্পষ্ট করেছিলেন যে, বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন খাঁটি ‘ভূমিপুত্র’, যিনি বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সরস মন্তব্য অনুযায়ী, তিনি হবেন একজন ‘আমিষভোজী’ বাঙালি।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবার আগে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তবে শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক এবং দিলীপ ঘোষের মতো দাপুটে নেতাদের নাম নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। আলোচনায় রয়েছেন উৎপল ব্রহ্মচারী, স্বপন দাশগুপ্তের নামও৷ এখন দেখার, ২৫শে বৈশাখের ভোরে কার নাম চূড়ান্ত করে দিল্লি।

The post ২৫শে বৈশাখেই শপথ বাংলায় নয়া মুখ্যমন্ত্রীর, আসবেন মোদী? appeared first on Kolkata24x7.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *