এবার একেবারে ভবানীপুর! শুভেন্দুর কাছে ফের পরাস্ত মমতা, কেরিয়ারে কতবার হারলেন নেত্রী?
কলকাতা: নন্দীগ্রামের পর এবার খোদ ভবানীপুর। নিজের চেনা মাঠেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ রাউন্ডের দীর্ঘ লড়াই শেষে ১৫,১১৩ ভোটের ব্যবধানে …
কলকাতা: নন্দীগ্রামের পর এবার খোদ ভবানীপুর। নিজের চেনা মাঠেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ রাউন্ডের দীর্ঘ লড়াই শেষে ১৫,১১৩ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন শুভেন্দু। মেদিনীপুরের ভূমিপুত্রের এই জয় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেরিয়ারে বড়সড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। (Mamata Banerjee loses Bhabanipur)
ফলাফল এক নজরে-
বিজয়ী প্রার্থী: শুভেন্দু অধিকারী (বিজেপি)।
প্রাপ্ত ভোট: ৭৩,৪৬৩।
নিকটতম প্রতিদ্বন্দ্বী: মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)।
প্রাপ্ত ভোট: ৫৮,৩৫০।
জয়ের ব্যবধান: ১৫,১১৩ ভোট।
সংসদীয় রাজনীতিতে এই নিয়ে তিনবার হারের মুখ দেখলেন তৃণমূল নেত্রী। ১৯৮৯ সালে যাদবপুর কেন্দ্রে মালিনী ভট্টাচার্যের কাছে প্রথম হারেন তিনি। এরপর ২০২১-এ নন্দীগ্রামে এবং ২০২৬-এর এই নির্বাচনে ফের শুভেন্দু অধিকারীর কাছেই পরাস্ত হলেন মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে এটি তাঁর দ্বিতীয় হার। ফলে বিরোধী দলনেত্রীর তকমা পাওয়ার সুযোগও হারালেন তিনি।
অভিযোগ ও পাল্টা অভিযোগ
গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এদিন চরম ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “১০০টি আসন লুট করা হয়েছে। এটি অনৈতিক জয়”৷ পাশাপাশি সিসিটিভি ফুটেজ বন্ধ করে রাখা এবং সিআরপিএফ-এর সামনে তাঁকে মারধর ও লাথি মারার মতো বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি। নির্বাচন কমিশনকে ‘বিজেপি কমিশন’ বলে তোপ দেগে তিনি হুঙ্কার দেন, “উই উইল বাউন্স ব্যাক”৷ অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই সব অভিযোগকে ‘হারের পর বাহানা’ বলে কটাক্ষ করা হয়েছে।