লখনউকে হারিয়ে মুম্বইয়ের প্রত্যাবর্তন, রোহিত-রিকল্টনের দাপুটে জয়
Kolkata, May 4: ২০এপ্রিলের পর আবার ৪মে তে জয়। মাঝে তিনটি ম্যাচে পরাজিত। সেই মুম্বই আজ টুর্নামেন্টে ফিরল দাপটের সঙ্গে। ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই। এই জয়ে লিগ টেবিলে স্থানের বদল না ঘটলেও নিজের পরিস্থিতি যে আগের চেয়ে উন্নত তার প্রমাণ দল হার্দিক পান্ডিয়ার দল।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথমে ব্যাট করে লখনউ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন নিকোলাস পুরান। তাঁর ২১ বলে ৬৩ রানের ইনিংস প্রশংসনীয়। এছাড়া অবদান রাখেন মিচেল মার্শ (৪৪), যশ ইংলিশ (১৩), এইডেন মার্করাম (৩১), আকশত রঘুবংশী (১১), হিম্মত সিং (৪০)। অধিনায়ক ঋষভ পন্থকে আজ ১৫ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
উল্টোদিকে রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মাটি কামড়ে থাকে রায়ান রিকল্টন, রোহিত শর্মা। রিকল্টন ৩২ বলে ৮৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। দলে ফিরেই ব্যাটিং বিভাগের হাল ধরলেন রোহিত শর্মা। তাঁর ৪৪ বলে ৮৪ রানের ইনিংস এই বড় রান তাড়া করতে সাহায্য করেছে। তবে আজও খুব বেশি রান পাননি সূর্যকুমার যাদব (১২)। বাকিদের অবদান-নমন ধীর (২৩), তিলক ভার্মা (১১), উইল জ্যাকস (১০)।
মুম্বইয়ের বোলিং বিভাগ আজ বিশেষ সুবিধা করতে পারেনি। ২টি উইকেট শিকার করেন করবিন বশ। এছাড়া ১টি করে উইকেট নেন রঘু শর্মা, উইল জ্যাকস, এ গাজানফর। এছাড়া পুরোপুরি ব্যর্থ দীপক চাহার। আজও উইকেটহীন জসপ্রীত বুমরাহ। একইভাবে লখনউ-এর বোলিং বিভাগও খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। ১টি করে উইকেট নেন মহসিন খান, মহম্মদ শামি। ২টি উইকেট ঝুলিতে ভরেছেন এম সিদ্ধার্থ। কিন্তু এই ম্যাচ জেতার জন্য আরও বেশ কয়েকটি উইকেট প্রয়োজন ছিল। যা তুলতে ব্যর্থ লখনউ-এর বোলিং বিভাগ।
The post লখনউকে হারিয়ে মুম্বইয়ের প্রত্যাবর্তন, রোহিত-রিকল্টনের দাপুটে জয় appeared first on Kolkata24x7.