শূন্যের অভিশাপ কাটবে এবার? দুই কেন্দ্রে লিড দিয়ে বিধানসভায় ফেরার লড়াইয়ে বামেরা - 24 Ghanta Bangla News
Home

শূন্যের অভিশাপ কাটবে এবার? দুই কেন্দ্রে লিড দিয়ে বিধানসভায় ফেরার লড়াইয়ে বামেরা

Spread the love

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে যাওয়ার পর এবার কি বিধানসভায় খাতা খুলতে পারবে বামেরা? ২৯৩টি আসনে ভোট গণনার যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে দেখা …

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে যাওয়ার পর এবার কি বিধানসভায় খাতা খুলতে পারবে বামেরা? ২৯৩টি আসনে ভোট গণনার যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে রাজ্যজুড়ে বিজেপির প্রবল দাপট থাকলেও বামেদের জন্য রয়েছে কিছুটা আশার আলো। একাধিক হেভিওয়েট তৃণমূল প্রার্থী যখন হারের শঙ্কায় পিছিয়ে পড়েছেন, তখন বাম শিবিরকে স্বস্তি দিচ্ছে ডোমকল ও সাগরদিঘির মতো আসনগুলো। (CPM leads Domkal Sagardighi)

গণনার শুরু থেকেই মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে শক্ত অবস্থান বজায় রেখেছেন সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে ১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, ভোটের আগেই এই এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল এবং ঘাসফুল ছেড়ে কাস্তে-হাতুড়ি শিবিরে যোগদানের যে হিড়িক পড়েছিল, ইভিএম-এ তারই প্রতিফলন ঘটছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সাগরদিঘিতেও চাপে তৃণমূল

মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রটিও এবার বামেদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখানে বাম সমর্থিত জোট প্রার্থী মশিউর রহমান বর্তমানে লিড দিচ্ছেন। মজার বিষয় হলো, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস সকালেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তিনি জিতবেন না। প্রাথমিক ট্রেন্ডে তাঁর সেই ‘ভবিষ্যদ্বাণী’ই সত্যি হওয়ার ইঙ্গিত মিলছে। তবে বাইরন শুরুর দিকে পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

কেরলে বিপাকে বামেরা

পশ্চিমবঙ্গে যখন খাতা খোলার লড়াই চলছে, তখন বামেদের একমাত্র শক্ত ঘাঁটি কেরলেও বইছে প্রতিকূল হাওয়া। এক্সিট পোলের পূর্বাভাস মিলিয়ে দিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট (UDF) অনেকটাই এগিয়ে রয়েছে। অর্থাৎ, বাংলার পাশাপাশি কেরলের মসনদ হারানোও বামেদের জন্য বড় ধাক্কা হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *