Suvendu Adhikari Election Result 2026: ‘যা ভেবেছিলাম, তার থেকে ৩ গুণ বেশি ভোট পেয়েছি’, নন্দীগ্রাম-ভবানীপুর, এগিয়ে গেলেন শুভেন্দু – Bengali News | Suvendu Adhikari Leads in Nandigram After First Round Counting, Margin Exceeds Expectations
কলকাতা: প্রথম রাউন্ডের গণনা শেষে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন পবিত্র কর। সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী জানালেন, নন্দীগ্রামে ১৮ রাউন্ড গণনা হবে। তাঁর কথায়, “ভেবেছিলাম ১১০০ পাব, কিন্তু পেয়েছি ৩০০০। প্রায় তিন গুণ বেশি।”
শুভেন্দুর কথায়, “এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে হিন্দু EVM বিজেপির। মুসলিম EVM তৃণমূলের।” তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, “এবার আর একচেটিয়া মুসলিম ভোট তৃণমূল পায়নি। মালদহ, মুর্শিদাবাদে বহু জায়গায় মুসলিম ভোট কংগ্রেসে গিয়েছে।” যদিও এক্ষেত্রে উল্লেখ্য, বহরমপুরে পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী।
প্রথম রাউন্ডের গণনার পর শুভেন্দু নিজেই একটা ট্রেন্ড সেট করেছেন। তাঁর দাবি, “বিজেপি ১৩৫, তৃণমূল ১০০।” দ্বিতীয় রাউন্ড শেষে ভবানীপুরে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ড পর্যন্ত ৩৬৬৬ ভোট পান মমতা। পিছিয়ে থাকেন শুভেন্দু। প্রায় ২০০০এর কিছু বেশি ভোটে লিড পাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ড শেষে ভবানীপুরেও এগিয়ে গেলেন শুভেন্দু। ১৫৫৮ ভোটে এগিয়ে শুভেন্দু। গণনা সবেই শুরু হয়েছে। তাই এখনও ট্রেন্ড দেখে কিছুই বোঝার নয়। এদিকে, বাংলার নির্বাচন সংক্রান্ত প্রত্যেক খবরের ওপর দিল্লির নির্বাচনী কন্ট্রোল রুম থেকে নজর রাখছেন অমিত শাহ।