Chanchal Election Result 2026 LIVE: চাঁচলে ত্রিমুখী লড়াই, কার পাল্লা ভারী? – Bengali News | Chanchal Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today
সকাল ৮ টা ২৬ : পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়।
চাঁচল : মালদহ জেলার গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র চাঁচল। তবে,বিধানসভা আসনে বয়স বেশি নয়। শেষ জনবিন্যাসের পর ২০১১ সালে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়। অর্থাৎ এখনও পর্যন্ত মাত্র তিনটি বিধানসভা নির্বাচন হয়েছে চাঁচলে। এটি মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
২০১১ সালে চাঁচলে প্রথম নির্বাচন হয়। আর প্রথম নির্বাচনেই খাতা খোলে কংগ্রেস। বামফ্রন্টের প্রার্থী আঞ্জুমান আরা বেগমকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন কংগ্রেসের আসিফ মেহবুব। মালদহ জেলায় একসময় কংগ্রেসেরই আধিপত্য ছিল। মালদহ নামটির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে প্রয়াত গনি খান চৌধুরী। মালদহে একসময় তাঁরই প্রতিপত্তি ছিল। মালদহকে কংগ্রেসেরই দুর্গ বলা হয়। ২০১৬ সালের নির্বাচনেও তা আরও একবার স্পষ্ট হয়ে যায়। ওই বছরও জমি ধরে রাখতে সক্ষম হয় কংগ্রেস। কিন্তু গত বছরের নির্বাচনে পালাবদল ঘটে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীহার রঞ্জন ঘোষ ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। শুধু তাই নয়, এই কেন্দ্রে দ্বিতীয় দল হিসেবে উঠে আসে বিজেপি। কংগ্রেস জমি হারায়।
২০২৬ সালের নির্বাচনে তৃণমূল টিকিট দিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব। অন্যদিকে, বিজেপি প্রার্থী করেছে রতন দাসকে। এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে চাঁচলে।