Modi-Mamata Meeting: রাজভবনে আজ মোদী-মমতা বৈঠক - Bengali News | Source Claim Prime Minister Narendra Modi and Chief Minister Mamata Banerjee will meet today at rajbhawan - 24 Ghanta Bangla News
Home

Modi-Mamata Meeting: রাজভবনে আজ মোদী-মমতা বৈঠক – Bengali News | Source Claim Prime Minister Narendra Modi and Chief Minister Mamata Banerjee will meet today at rajbhawan

Spread the love


রাজভবনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকের সম্ভাবনা।
Image Credit source: TV9 Bangla

কলকাতা: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে আজ শুক্রবার রাজ্যে আসছেন তিনি। সূত্রের খবর, আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরামবাগে দুপুর ৩টে নাগাদ সভা রয়েছে মোদীর। সেখান থেকে রাজভবনে ফেরার কথা তাঁর। বিকাল ৫টা ২০ মিনিট নাগাদ সেখানে ফিরবেন তিনি। এরপর রাজভবনেই মমতার সঙ্গে সাক্ষাৎপর্ব বলে খবর।

বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্য-কেন্দ্রের টানাপোড়েন চলছে। এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবিস্তারে আসছে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *