কোটায় সিলিং ফ্যানে খাঁচা! আত্মহত্যা রুখতে আজব ব্যবস্থা
অনেকেই শিক্ষাব্যবস্থার গলদ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে খাঁচা বসিয়ে বা স্প্রিং লাগানো ফ্যান বসিয়ে আত্মহত্যায় হয়তো সিলিং থেকে গলায় দড়ি দেওয়ায় বাধা সৃষ্টি করা যেতে পারে, কিন্তু তাতে প্রকৃত সমস্যার কোনও সমাধান হবে না। আত্মহত্যা করতে চাইলে হাজারো উপায় আছে।
পড়ুয়াদের মধ্যে এই ধরনের প্রবণতা কেন তৈরি হচ্ছে, সেটাই আসল প্রশ্ন। তাঁদের মতে, পরিকাঠামোগত বদলের চেয়ে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার উপরে জোর দেওয়া উচিত। তাদের নিয়মিত কাউন্সেলিং করা অনেক বেশি জরুরি।