পিছনের সিটে ফাইলভর্তি ব্যাগ, গাড়ির নম্বর প্লেটে এক্স আর্মি, কার ইশারায় চলছে খেলা? - 24 Ghanta Bangla News
Home

পিছনের সিটে ফাইলভর্তি ব্যাগ, গাড়ির নম্বর প্লেটে এক্স আর্মি, কার ইশারায় চলছে খেলা?

Spread the love

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার (Strong Room Controversy) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রং রুম। রবিবার সকালে হঠাৎই একটি গাড়ি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা …

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার (Strong Room Controversy) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রং রুম। রবিবার সকালে হঠাৎই একটি গাড়ি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও প্রশ্নের ঝড়। গণনার ঠিক আগের দিন এই ঘটনাকে কেন্দ্র করে ফের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

এই স্কুলটি কার্যত এখন একটি দুর্গে পরিণত হয়েছে। (Strong Room Controversy) ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা পুরো এলাকা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে স্কুলের চারপাশে, সঙ্গে রয়েছে কলকাতা পুলিশও। ভোট গণনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে অত্যন্ত কড়া ভাবে। প্রতিটি প্রবেশপথে চলছে কড়া তল্লাশি, নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা বাহিনীর টহল।

ভেতরে অবস্থান করছেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের এজেন্টরা পালা করে স্ট্রং রুমের নিরাপত্তার দিকে নজর রাখছেন বলে জানা গেছে। কেউ যেন কোনোভাবে অনিয়ম করতে না পারে, সেদিকেই সবার তীক্ষ্ণ দৃষ্টি। অদূরে থিয়েটার রোডের মুখে গার্ডরেলের বাইরে খিদিরপুর এলাকার কিছু বাসিন্দাও জড়ো হয়েছেন। তারাও নজর রাখছেন, কেউ অবৈধভাবে প্রবেশ করছে কি না।

ঠিক এমনই এক কঠোর নিরাপত্তার পরিবেশের মধ্যেই রবিবার সকাল সাড়ে ১১টার কাছাকাছি সময়ে একটি ঘটনা নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একটি টাটা সুমো গাড়ি লর্ড সিনহা রোডের ভিতরে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির পিছনে লেখা ছিল “এক্স আর্মি” এবং ড্যাশবোর্ডে ছিল বিজেপির প্রতীকচিহ্ন।

এই বিষয়টি নজরে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একটি গাড়ি ভেতরে ঢুকল? কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের সামনে দিয়েই যদি এই ধরনের গাড়ি প্রবেশ করতে পারে, তাহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা আস্থা রাখা যায়?

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *