Rohit Sharma: আমি ওকে ক্যাপ্টেন করেছিলাম, কারণ... রোহিতকে অধিনায়ক করার রহস্য ফাঁস করলেন সৌরভ - Bengali News | I made Rohit Sharma captain because, Sourav Ganguly's says about his immediate plan when Virat Kohli stepped down - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: আমি ওকে ক্যাপ্টেন করেছিলাম, কারণ… রোহিতকে অধিনায়ক করার রহস্য ফাঁস করলেন সৌরভ – Bengali News | I made Rohit Sharma captain because, Sourav Ganguly’s says about his immediate plan when Virat Kohli stepped down

Spread the love

আমি ওকে ক্যাপ্টেন করেছিলাম, কারণ… রোহিতকে অধিনায়ক করার রহস্য ফাঁস করলেন সৌরভImage Credit source: X

কলকাতা: হিটম্যান সুপারহিট ক্যাপ্টেন। এ কথা ক্রিকেট মহলে অনেকেই বলে থাকেন। বাজ়বল জমানায় রোহিত শর্মাই (Rohit Sharma) প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত টেস্ট সিরিজে হারিয়েছে ইংল্যান্ডকে। দেশের মাটিতে এখনও চলছে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ। ৫ টেস্টের শেষ ম্যাচটি শুরু হবে ৭ মার্চ থেকে। ইতিমধ্যেই সিরিজে ৩-১ এগিয়ে ভারত। ঘরের মাঠে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। বিরাট কোহলির (Virat Kohli) পর রোহিত শর্মা যে সত্যিকার অর্থে ভারতের সফল অধিনায়ক তা প্রমাণ করে চলেছেন। অতীতে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরাননি। এ বার সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলির পর রোহিতকে অধিনায়ক করার রহস্য ফাঁস করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০২১ সালে বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ফর্ম্যাটের ক্যাপ্টেন বানানো হয়েছিল। সেই সময় বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। এরপর ২০২২ সালের জানুয়ারিতে বিরাট যখন টেস্ট অধিনায়কত্বও ছাড়েন তারপর রোহিতকে টিম ইন্ডিয়ার টেস্টের অধিনায়কও ঘোষণা করা হয়। এ বার তার কারণ প্রকাশ করলেন সৌরভ। তিনি বলেছেন, ‘আমি রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক করেছিলাম, কারণ আমি ওর মধ্যে প্রতিভা দেখেছিলাম। তাই আমি ওর সাফল্য দেখে অবাক নই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *