আইপিএল ম্যাচে কেকেআর বনাম হায়দরাবাদ, প্লে-অফে টিকে থাকার লড়াই - 24 Ghanta Bangla News
Home

আইপিএল ম্যাচে কেকেআর বনাম হায়দরাবাদ, প্লে-অফে টিকে থাকার লড়াই

Spread the love

হায়দরাবাদ শীর্ষে ওঠার লক্ষ্যে নামছে, অন্যদিকে কেকেআরের জন্য আজ কার্যত বাঁচা-মরার ম্যাচ। জয়ের ধারা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ।

Kolkata, May 3: বর্তমানে মাঝপথে আইপিএল ২০২৬। হয়ে গিয়েছে অর্ধেকের বেশি ম্যাচ। আজ টুর্নামেন্টের ৪৫ তম ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেই খেলবে কমলাবাহিনী। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ৩:৩০ মিনিটে।

এই মরসুমটা একেবারেই কলকাতার পক্ষে নয়। মোট ৮ ম্যাচে মাত্র শেষ দুটিতে জয়লাভ করেছে অজিঙ্কা রাহানের দল। আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেখান থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে মোট ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের অষ্টম স্থানে কলকাতা। এই পরিস্থিতে নাইট রাইডার্সের প্লে-অফের রাস্তা প্রায় বন্ধ। প্রতিটি ম্যাচকে ফাইনাল মনে করে খেলতে হবে। শেষ দুটি ম্যাচের জয়ের ধারা আজও বজায় রাখতে লড়বে শাহরুখ খানের দল।

আরও পড়ুন: আইএসএল রেফারিং বিতর্কে মুখ খুললেন প্রাঞ্জল, বাংলার সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য

অন্যদিকে খোশমেজাজে হায়দরাবাদ শিবির। প্রতি ম্যাচে রানের বন্যা করছে ব্যাটসম্যানরা। বোলাররাও প্রভাবশালী। ৯ ম্যাচ খেলে ৬টিতে জয়লাভ করেছে ঈশান কিশানরা। গত পাঁচ ম্যাচে ধারাবাহিক জয়ের সঙ্গে ১২ পয়েন্ট নিয়ে এখন তারা তৃতীয় স্থানে সুরক্ষিত। আজ ঘরের মাঠের সুবিধা নিয়ে কেকেআর-কে হারাতে পারলে সুযোগ থাকবে শীর্ষে ওঠার।

পরিসংখ্যান অনুযায়ী, আইপিএল ইতিহাসে বাইশ গজে মোট ৩১ বার মুখোমুখি লড়াই করেছে কলকাতা ও হায়দরাবাদ। এর মধ্যে ২০টি ম্যাচ জিতে এগিয়ে কলকাতা এবং ১১টি ম্যাচে সফল হায়দ্রাবাদ।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, রবিবার দুপুরের হায়দ্রাবাদের উষ্ণ আবহাওয়া থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস হতে পারে। প্রত্যাশিত আর্দ্রতা প্রায় ৫৪ শতাংশ থাকবে।

আরও পড়ুন: বাংলার ফুটবলের নতুন বিস্ময়? মুখোমুখি আরএফডিএলের সর্বোচ্চ গোলদাতা তানবীর দে

পিচের কথা বলতে হলে, এই মাঠের উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। এখানকার পিচ সাধারণত ফ্ল্যাট এবং বোলারদের জন্য বিশেষ কোনো সুবিধা নেই। ফাস্ট বোলারদের জন্য গতির পরিবর্তন এখানে কার্যকর হতে পারে। তবে, আউটফিল্ড বেশ দ্রুতগতির এবং ছোট বাউন্ডারি ব্যাটসম্যানদের আলাদা সুবিধা দেয়। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষ দুবে, সাকিব হুসেন, প্রফুল হিঙ্গে, ঈশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: অনিকেত ভার্মা।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, আংকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, রিংকু সিং, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকুল রায়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার: বরুণ চক্রবর্তী।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *