WB Counting Poll: করা যাবে না বিজয় মিছিল, জারি ১৬৩ ধারা, ভোট গণনার আগেই এল নির্দেশ – Bengali News | In Purba Medinipur Commission Announce No Frying zone
পূর্ব মেদিনীপুর: সোমবার রাজ্য বিধানসভার ভোটের গণনা ও ফলাফল। তার আগে ফের এক বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ঘোষণা করা হল নো-ফ্রাইং জোনের। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার চার গণনা কেন্দ্রই নো ফ্রাইং জোন। এখানে ফাটানো যাবে না বাজি, করা যাবে না বিজয় মিছিল ও গণনা কেন্দ্রগুলির কাছে জারি থাকবে ১৬৩ ধারা বিএনএস। ইতিমধ্যেই এই মর্মে জেলা জুড়ে পুলিশের মাইকিং শুরু হয়ে গিয়েছে।
আজ অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও জেলা পুলিশ সুপার কর্তৃক প্রেরিত এক নির্দেশিকা প্রচার করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, জেলার চার মহকুমায় ভোট গণনা কেন্দ্র হল- ‘নো ফ্রাইং জোন’। তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার গণনা১৬৩ ধারা জারি করা হয়েছে। গণনা কেন্দ্রের ২০০মিটারে যান চলাচল নিষিদ্ধ। এছাড়াও ও ড্রোন উড়ানো ও নিষিদ্ধ,পাশাপাশি বিজয় মিছিল, বাজি ফাটানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি প্রশাসন। এই সব এলাকায় কোনও রকম অশান্তি যাতে না হয় তার জন্যই বাড়তি সতর্কতা নিয়েছে কমিশন।
আগামী চার তারিখ জেলার ১৬টি বিধানসভার গণদেবতার রায়। ইভিএম-এ বন্দি তা প্রকাশ করা হবে। একদল জিতবে আর একদল হারবে এটাই হয়। কিন্তু বিগত নির্বাচন জয় পরাজয়ের পর অশান্তি ও রক্তপাত যাতে না হত তার জন্যই বাড়তি সতর্কতা।
মাইকিং করে কী বলা হচ্ছে?
সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচনী আধিকারীক, জেলা শাসক ও পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত নির্দেশগুলি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হচ্ছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের ১৬৩ ধারা থাকবে, নো ফ্রাইং জোন ঘোষণা করা হয়েছে।