২২৬ বছর পরে কাছিমের বিশেষ প্রজাতির প্রত্যাবর্তন, জেনেটিক্সের সাহায্যে ১৫৮টিকে ফেরালেন প্রাণিবিজ্ঞানীরা - 24 Ghanta Bangla News
Home

২২৬ বছর পরে কাছিমের বিশেষ প্রজাতির প্রত্যাবর্তন, জেনেটিক্সের সাহায্যে ১৫৮টিকে ফেরালেন প্রাণিবিজ্ঞানীরা

Spread the love

এই সময়: কথা বলতে পারলে ওরা হয়তো পাগলা দাশুর ঢঙেই বলে উঠত, ‘আবার সে এসেছে ফিরিয়া’। ২০০ বছরেরও বেশি সময় ধরে ‘হারিয়ে যাওয়া’–র পরে কোনও প্রজাতির প্রাণী যদি নিজের ঘরেই ফিরে আসে, তা হলে তাদের সম্পর্কে এমনটা বলা হয়তো স্বাভাবিকই। প্রাণিবিজ্ঞানীরা জানাচ্ছেন, ইকুয়েডরের ফ্লোরিয়ানা দ্বীপ থেকে ১৮০০ সাল নাগাদ বিলুপ্ত হয়ে গিয়েছিল কেলোনাইডিস নাইজার নাইজার প্রজাতির কাছিম। ২২৬ বছর পরে, সম্প্রতি একই দ্বীপেই ফিরিয়ে আনা হলো সেই প্রজাতির ১৫৮টি কাছিমকে। এই আপাত অসম্ভব বিষয়টি সম্ভব হয়েছে জেনেটিক্স–এর সাহায্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *