‘ভুল খবর প্রচার করা হচ্ছে’, সুপ্রিম কোর্টে কেন তৃণমূলের আর্জিতেই স্বীকৃতি মিলল, ব্যাখ্যা দিলেন সিবাল - 24 Ghanta Bangla News
Home

‘ভুল খবর প্রচার করা হচ্ছে’, সুপ্রিম কোর্টে কেন তৃণমূলের আর্জিতেই স্বীকৃতি মিলল, ব্যাখ্যা দিলেন সিবাল

Spread the love

সিবালের বক্তব্য, কমিশনের সার্কুলারেই ভোট গণনার সময়ে এক জন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পাশাপাশি এক জন রাজ্য সরকারি কর্মচারীকে নিয়োগের কথা বলা রয়েছে। প্রয়োজনে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাছাই করার ক্ষেত্রে ‘ব়্য়ান্ডম সিলেকশন’ পদ্ধতির কথাও বলা আছে। এই বিষয়টিই শীর্ষ আদালতের সামনে তুলে ধরা হয়েছিল। সিবাল বলেন, ‘সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে, আমরা হাইকোর্টে সার্কুলারকে চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু আমরা যে সেটা এখন আর করছি না, সেটাও বলা হয়েছে। আমরা বলছি, এই সার্কুলারই কার্যকর করা হোক। এ বার আমরা আশাবাদী। সুপ্রিম কোর্ট বলেছে এবং রায়ের প্রতিলিপিতেও রয়েছে যে, সার্কুলারে যা লেখা রয়েছে, তার যা মূল বিষয়বস্তু, তা নজরে রেখেই পদক্ষেপ করবে। যেটা বলা হয়েছে, সেটা হলো, ভোট গণনার সময়ে কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারেরই কর্মচারীরা থাকবেন। কিন্তু মূলধারার সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আমাদের মামলা খারিজ হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ ভুল। ওদের কাছে সঠিক তথ্য দেখা উচিত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *