Debolina Nandy: 'স্মৃতির পাতা থেকে মুছে গেলেই...' ফের পোস্ট দেবলীনার, নতুন কিছু ঘটল? - Bengali News | Debolina nandys new post on her life and memories - 24 Ghanta Bangla News
Home

Debolina Nandy: ‘স্মৃতির পাতা থেকে মুছে গেলেই…’ ফের পোস্ট দেবলীনার, নতুন কিছু ঘটল? – Bengali News | Debolina nandys new post on her life and memories

Spread the love

চলতি বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল দেবলীনা নন্দী ও তাঁর স্বামী প্রবাহ নন্দীর তিক্ত সম্পর্কের খবরে। তার উপর ঘুমের ওষুধ খেয়ে দেবলীনার আত্মহননের চেষ্টা যেন সেই বিতর্কের আগুনে বারুদ ঢেলেছিল। তবে সেই বিতর্ক এখন সময়ের নিয়মে থিত হয়েছে। প্রবাহ ও দেবলীনা এখন আলাদা থাকেন। দেবলীনা এখন ব্যস্ত নিজের গানের কেরিয়ার নিয়ে, অন্যদিকে পাইলট প্রবাহ রোজই আকাশ ছুঁয়ে ফিরছেন। দুজনের সোশাল মিডিয়াতেই রোজ জীবনের নামচা। ঠিক এই সময়ই যেন পুরনো ক্ষতে হাত রাখলেন দেবলীনা। সোশাল মিডিয়ার লম্বা পোস্টে, সেই ক্ষতকেই তুলে ধরলেন সোশাল মিডিয়ার সেনসেশন।

কী লিখলেন দেবলীনা?

দেবলীনা তাঁর এই ফেসবুক পোস্টে, একটি হাসিখুশি ছবি তো দিয়েছেন, কিন্তু লিখলেন এক পরিবর্তনের গল্প। যেখানে উঠে এল নতুন পরিবর্তনের কথা আর সঙ্গে স্মৃতি মুছে ফেলার গল্প বললেন গায়িকা। দেবলীনা লিখলেন, ”পরিবর্তন
হ্যাঁ পরিবর্তন নিয়মিত ঘটে চলেছে। কিছু পরিবর্তন ভালো আবার কিছু পরিবর্তন খুবই কষ্টদায়ক। একটা সময় কারুর জন্য তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া থাকত,এখন আর সেই তাড়া নেই একটা সময় কারুর জন্য বাড়ি ফেরার সময় হাতে করে কিছু নিয়ে ফিরতাম,ভালো লাগতো সেই মুখের হাসি
এখন আর সেসব ইচ্ছা নেই বা দরকার ও পরে না।

দেবলীনা আরও লিখলেন, ”একটা সময় কারুর জন্য রাত জেগে থাকতাম বা বাড়ি ফেরার অপেক্ষায় থাকতাম এখন অপেক্ষার কোনো কারন নেই একটা সময় সারা দুনিয়ার মানুষ যদি আমার সাজগোজের প্রশংসা করতো আমি একজনের প্রশংসার দিকেই তাকিয়ে থাকতাম,এখন সে সব অতীত আমরা মানুষকে ভালোবেসে ফেলি কিন্তু ভালোবাসার আগে কিভাবে যাচাই করতে হয় যে মানুষটা আদেও আমাদের ভালোবাসার যোগ্য কিনা বা সে আদেও আমাদের ভালোবাসা কে সন্মান করে কিনা সেটা বুঝতে ভুল হয়ে যায় , বা কখনও বুঝেও বুঝিনা উল্টে নিজের মন কে বোঝাই জীবনে প্রচুর খারাপ স্মৃতি ভালো স্মৃতি বানিয়েছি,কিন্তু কিছু স্মৃতি স্মৃতির পাতা থেকে মুছে গেলেই ভালো হতো হয়তো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *