সিগনিটি অধিগ্রহণ সম্পূর্ণ করল কোফর্জ, ২.৫ বিলিয়ন ডলারের IT জায়ান্ট তৈরির পথে বড় পদক্ষেপ
Cigniti Technologies একটি কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার টেস্টিং ও ডিজিটাল অ্যাসিওরেন্স সংস্থা। Coforge-এর সঙ্গে মার্জ হয়ে এটি প্রায় ২৫০ কোটি ডলারের একটি বৃহৎ সংস্থা তৈরি করবে।
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই Coforge মার্কিন সংস্থা এনকোরা (Encora) অধিগ্রহণের জন্য অনুমোদন পেয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রায় ২৩৫ কোটি ডলারে Encora-কে কেনার ঘোষণা করেছিল সংস্থাটি।