বেলা ১১টা পর্যন্ত গড় ভোট প্রায় ৩৭ শতাংশ, এগিয়ে মগরাহাট পশ্চিম - 24 Ghanta Bangla News
Home

বেলা ১১টা পর্যন্ত গড় ভোট প্রায় ৩৭ শতাংশ, এগিয়ে মগরাহাট পশ্চিম

Spread the love

কলকাতা: মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে আজ সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত এই বুথগুলিতে গড় ভোটদানের হার …

কলকাতা: মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে আজ সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত এই বুথগুলিতে গড় ভোটদানের হার ৩৬.৯৯ শতাংশ। কাঠফাটা রোদ উপেক্ষা করেই বুথগুলির সামনে লম্বা লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা পর্যন্ত ভোটের হার ছিল নিম্নরূপ-

মগরাহাট পশ্চিম: এখানে ১১টি বুথে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ।

ডায়মন্ড হারবার: এই কেন্দ্রের ৪টি বুথে ভোটদানের হার ৩৫.৯২ শতাংশ।

ভোটারদের অভিজ্ঞতা

গত বৃহস্পতিবারের ভোট বাতিল হওয়ায় বিএলও-রা শুক্রবার রাতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নতুন করে ভোটগ্রহণের খবর পৌঁছে দিয়েছিলেন। আজ লাইনে দাঁড়ানো ভোটাররা জানাচ্ছেন, দ্বিতীয়বার ভোট দিতে তাঁদের কোনও সমস্যা হচ্ছে না। প্রশাসনের তৎপরতায় নির্বিঘ্নেই চলছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রক্রিয়া।

শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে প্রতিটি বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। দুপুরের পর ভোটের হার আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *