মগরাহাট পশ্চিমের নাজরা এফপি স্কুলে শুরু পুনর্নির্বাচন
নির্বাচন কমিশনের নির্দেশে মগরাহাট পশ্চিম কেন্দ্রের নাজরা এফপি স্কুলে শুরু হল পুনর্নির্বাচন। গত দফার ভোটে অশান্তি ও অনিয়মের অভিযোগ ওঠায় এই বুথে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। মগরাহাট পশ্চিমের সরাসরি পরিস্থিতি দেখুন এই সময়-এ।