ফলতায় কি ‘গণনা-পরবর্তী’ রিপোল? বড় সিদ্ধান্তের পথে কমিশন - 24 Ghanta Bangla News
Home

ফলতায় কি ‘গণনা-পরবর্তী’ রিপোল? বড় সিদ্ধান্তের পথে কমিশন

Spread the love

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের পর মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ফলতা। ফলতা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়লেও এখনও সেখানে রিপোল …

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের পর মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ফলতা। ফলতা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়লেও এখনও সেখানে রিপোল ঘোষণা করেনি কমিশন। তবে সূত্রের খবর, ফলতা নিয়ে অত্যন্ত কঠোর ও নজিরবিহীন কোনও পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। এমনকি, আইন অনুযায়ী গণনার পরেও সেখানে পুনর্নির্বাচন করানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

ফলতায় মোট ২৩৮টি বুথ রয়েছে, যার মধ্যে বেশ কিছু বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে বলে খবর। এছাড়া আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ বেশ কিছু ইভিএমে টেপ লাগানো ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, অনেক বুথের ক্যামেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের সমস্যার দোহাই দিয়ে সেই তথ্য ওয়েবকাস্টিং কন্ট্রোল রুমেও পৌঁছায়নি। প্রিসাইডিং অফিসারের খাতা দেখে জানা যাচ্ছে, দুপুর ১টার মধ্যেই ৫৮ শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছিল। ফলতায় প্রায় ৩০টির কাছাকাছি বুথকে বর্তমানে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

বিকল্প ভাবনা West Bengal election repoll Falta

কমিশন সূত্রে খবর, ফলতায় পুনর্নির্বাচন গণনার আগের দিন অর্থাৎ রবিবারও হতে পারে। আবার আইন প্রয়োগ করে গণনার পরেও তা করানো সম্ভব। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রিসাইডিং অফিসারদের ডায়েরি ও রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছেন কমিশনের কর্তারা।

ডায়মন্ড হারবার ও মগরাহাটে আজই রিপোল

ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের ৪টি বুথে (১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩) এবং মগরাহাট পশ্চিমের ১১টি বুথে (৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২) আজ পুনর্নির্বাচন চলছে। কড়া নিরাপত্তায় এই বুথগুলিতে নতুন করে ভোট নেওয়া হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *