কথা বলবে গাড়ি, উত্তর দেবে ট্র্যাফিক সিগনাল, ভারতে আসছে ভবিষ্যতের প্রযুক্তি?
এ বার রাস্তার সঙ্গে কথা বলবে গাড়ি, শুনতে অদ্ভুত লাগলেএ এখন এমনই একটি প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে ভারতে। রাস্তায় চলা একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির এবং কাছাকাছি থাকা সবকিছুর কানেক্টিভিটি কী ভাবে তৈরি করা যায়, সেটা নিয়েই কাজ হচ্ছে। এই প্রযুক্তির নাম Vehicle-to-Everything (V2X)। রাস্তায় যানবাহনের নিরাপত্তা, রোড সেফটির যাবতীয় দিক, ট্র্যাফিকের চাপ নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে আরও উন্নতির লক্ষ্যে চলছে কাজ।