পুনর্নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত কমিশনের?
রাজ্যের ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুর্ননির্বাচন হবে। ২ মে, শনিবার এই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কয়েকটি বুথে ইভিএমে বিকৃতির অভিযোগ উঠেছিল। সেই কারণেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।