রাজ্যে গণনাকেন্দ্র কমে ৭৭, আই কার্ডে QR কোড - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে গণনাকেন্দ্র কমে ৭৭, আই কার্ডে QR কোড

Spread the love

জেলাওয়াড়ি পরিসংখ্যান:

সবচেয়ে বেশি গণনাকেন্দ্র রয়েছে ৩৩ বিধানসভা কেন্দ্রের উত্তর ২৪ পরগনায়- ৭টি। অন্যদিকে আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য একটি গণনা কেন্দ্র আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামে একটি গণনা কেন্দ্র ঝাড়গ্রাম রাজ কলেজ, কালিম্পংয়েও একটি গণনাকেন্দ্র স্কটিশ ইউনিভার্সিটি মিশন এবং কলকাতা উত্তরে সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ২টি করে গণনা কেন্দ্র রয়েছে অর্থাৎ একটি জেলা সদরে এবং একটি মহকুমাস্তরে এরকম জেলাগুলি হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা এবং পশ্চিম বর্ধমান। ৩টি করে গণনাকেন্দ্র রয়েছে এমন জেলা হলো বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া। হাওড়া, কলকাতা দক্ষিণ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ৪টি করে গণনাকেন্দ্র রাখা হয়েছে। কোচবিহার, হুগলি ও মুর্শিদাবাদে গণনাকেন্দ্রের সংখ্যা ৫ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৬টি গণনাকেন্দ্র রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *