CM Mamata Banerjee: ‘অভিযোগ পেয়ে ছুটে এসেছি’, প্রায় ৪ ঘণ্টা পর বেরিয়ে বললেন মমতা – Bengali News | I rushed here after receiving a complaint, CM Mamata emerges from the Sakhowal Memorial strongroom after nearly four hours
কলকাতা: রেজাল্টের আগে তুঙ্গে স্ট্রংরুম সংঘাত। শাখাওয়াত মেমোরিয়ালে মুখোমুখি তৃণমূল-বিজেপি। প্রায় ৪ ঘণ্টা পর বেরোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়েই বললেন, ” স্বচ্ছতা বজায় রাখা জরুরি। মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে। অভিযোগ পেয়ে ছুটে এসেছি। কেন্দ্রীয় বাহিনী প্রথমে ঢুকতে দেয়নি। ” যদিও ইভিএম কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের। সংবাদিক বৈঠকেও বসেছিলন সিইও মনোজ আগরওয়াল। কমিশনের সাফ কথা, সমস্ত ইভিএম সুরক্ষিত রয়েছে।