Kolkata Strong Room Clash TMC BJP: বৃষ্টির মাঝেই স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি, রাস্তায় স্বয়ং মমতা - Bengali News | CM Mamata Banerjee Reaches Strong Room Amid TMC BJP tension in Kolkata, Tensions Over EVM Security - 24 Ghanta Bangla News
Home

Kolkata Strong Room Clash TMC BJP: বৃষ্টির মাঝেই স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি, রাস্তায় স্বয়ং মমতা – Bengali News | CM Mamata Banerjee Reaches Strong Room Amid TMC BJP tension in Kolkata, Tensions Over EVM Security

Spread the love

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla

কলকাতা: স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মুখোমুখি যুযুধান দুই শিবির। ‘বহিরাগত’ তত্ত্বে সরগম গোটা এলাকা। ক্ষদিরাম অনুশীলনের বাইরে ১ ঘণ্টা ধরনা শশী পাঁজা, কুণাল ঘোষের। বাইরে বের হতেই তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে তাপস রায়, সন্তোষ পাঠক। কেন তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা। শুধু কর্মী-সমর্থকরা নয়, দুই শিবিরের প্রার্থীদের মধ্যেও তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। 

সূত্রের খবর, অন্যদিকে শাখাওয়াত মেমোরিয়ালে চলে গিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভবানীপুর বিধানসভা ২৬৭টি পোলিং স্টেশনের ইভিএম বিতরণ হয়েছিল। এখানেই স্ট্রংরুমে রয়েছে ভোট শেষের পর আনা ইভিএমগুলি। প্রসঙ্গত, এদিনই স্ট্রংরুমে ইভিএম বদলের আশঙ্কা করেছিলেন মমতা। পাহারা দেওয়ার জন্য কর্মীদের ডাকও দেন। তারপরেই এ ঘটনায় স্বভাবতই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়। সূত্রের খবর, ৮টা নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে আসেন মমতা। এদিকে এই খবর পাওয়ার পর শুভেন্দু অধিকারীর এজেন্ট এখানে আসেন। তাঁদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা শুরু হয়ে যায় বলে খবর। কী করে স্ট্রংরুমের ভিতরে প্রার্থী ঢুকতে পারেন সেই প্রশ্ন তোলেন। স্ট্রংরুমে ব্যালট বদলের আশঙ্কাও প্রকাশ করেন। তা নিয়ে শুরু হয়ে যায় চাপানউতোর। 

ছুটে আসেন ফিরহাদ হাকিমও। যদিও তিনি বলছেন, “আমি শুনে এসেছিলাম। গেটের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে পর্যন্ত থাকা যাচ্ছে। আমাকে ঢুকতেই দেয়নি।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *