ক্যাটরিনার বিউটি ব্র্যান্ডের প্রচারে ভিকি, ‘নিদ্রাহীন’ বাবাদের নিয়ে রসিকতা দম্পতির - 24 Ghanta Bangla News
Home

ক্যাটরিনার বিউটি ব্র্যান্ডের প্রচারে ভিকি, ‘নিদ্রাহীন’ বাবাদের নিয়ে রসিকতা দম্পতির

Spread the love

পাঁচ মাসের খুদেকে নিয়েই দিন কাটছে বলিউড কাপল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের। গত বছর নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তার পর থেকেই কাজে বিরতি নিয়েছেন। বাবা ভিকি শুটিংয়ের ব্যস্ততা সামলেই ছেলের জন্য রাত জাগছেন। চোখে-মুখে তার ছাপ পড়েছে ভালোই। বুধবার ভিকি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনার ব্র্যান্ডের একটি প্রসাধনী নিয়ে মজার একটি ছবি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘ক্যাফিনেটেড বাবার জন্য ক্যাফিনেটেড গাল!’ রসিকতা করে তিনি আরও যোগ করেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত এটি কোনও পেইড প্রমোশন নয়।’ স্বামী ভিকির এই মজার পোস্টের পালটা জবাব দিতে দেরি করেননি ক্যাটরিনা। ভিকির পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘নিদ্রাহীন বাবাদের জন্য সেরা’ (Best for sleep-deprived dads)। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই খুনসুটি নতুন বাবা-মা এবং নেটিজ়েনদের নজর কেড়েছে।

Katrina Kaif and Vicky Kaushal

ভিকি এবং ক্যাটরিনা তাঁদের ছেলের নাম রেখেছেন বিহান (Vihaan)। আদিত্য ধরের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ভিকির চরিত্রের নামেই পুত্রের নামকরণ করা হয়েছে। এর আগে একটি সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন যে, বিয়ের পর এবং বাবা হওয়ার পর তাঁর জীবন আমূল বদলে গিয়েছে। গত আড়াই বছরে তিনি যতটা পরিণত হয়েছেন, তা আগের ৩৩ বছরেও হতে পারেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *