‘গানের গুঁতো’-য় প্রাণ গেল ১৪০ মুরগির, ‘ডিজেবালে বাবু’-র নামে রিপোর্ট থানায়
এই ঘটনায় তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, ‘শব্দ এতটাই তীব্র ছিল যে মুরগিগুলো ভয়ে মারা যায়।’ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডিজে অপারেটরের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে—ডিজে সিস্টেমটি অনুমোদিত শব্দসীমার বাইরে চলছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তীব্র শব্দ তরঙ্গ পাখি ও প্রাণীদের মধ্যে মারাত্মক স্ট্রেস তৈরি করতে পারে, যা কখনও কখনও হার্ট অ্যাটাক পর্যন্ত ডেকে আনতে পারে। সুলতানপুরের পোলট্রিতেও এমন ঘটনায় ঘটেছে বলে অনুমান।