২ জুন থেকে হংস মহাপুরুষ রাজযোগ, প্রচুর অর্থলাভ হবে কর্কট তুলা বৃশ্চিক মীন রাশির
কর্কট রাশি
কর্কট রাশিতেই গঠিত হবে হংস মহাপুরুষ রাজযোগ। এই শক্তিশালী রাজযোগের প্রভাবে বড় পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার সঞ্চয় বাড়বে। একাধিক উপার্জনের পথ খুলে যাবে এই রাশির জাতকদের সামনে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করতে চাইলে তা লাভজনক হবে। অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে এবং ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে পারবেন।
তুলা রাশি
তুলা রাশির দশম ঘরে গঠিত হবে হংস মহাপুরুষ রাজযোগ। এই যোগ আপনার জীবনের জন্য নতুন মাইলস্টোন হতে চলেছে। নিজের কাজের প্রশংসা পাবেন। অফিসে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্যবসায়ীরা উল্লেখযোগ্য মুনাফা করবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা কোনও নামী সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন।