I-PAC: ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল - Bengali News | IPAC Director Vinesh Chandel gets bail after polls end - 24 Ghanta Bangla News
Home

I-PAC: ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল – Bengali News | IPAC Director Vinesh Chandel gets bail after polls end

Spread the love

নয়া দিল্লি : জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল। ভোটের ঠিক আগেই গ্রেফতার হয়েছিলেন। আবার ভোট মিটতেই জামিন পেলেন তিনি। ১৩ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এছাড়া, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানোরও অভিযোগ উঠেছে ভিনেশ চান্ডেলের বিরুদ্ধে। তবে, এবার তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

তদন্তকারীরা জানিয়েছেন, তদন্ত চলাকালীন সহযোগিতা করেছেন চান্ডেল। তবে, ইডি চান্ডেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায়। তারপরই আদালত জানিয়েছে, চান্ডেল কোনও সাক্ষ্যপ্রমাণ বিকৃত করবেন না। সাক্ষীদের প্রভাবিত করবেন না। আদালত চান্ডেলকে তদন্তে সহযোগিতা করতে, সমস্ত তথ্য প্রদান করতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *