বাংলায় না দিয়ে পহেলগাঁওতে কেন্দ্রীয় বাহিনী দিলে……! বিস্ফোরক ফিরহাদ
কলকাতা: পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোটের মাঝে কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে এসেছেন। তিনি বলেছেন, “পহেলগাঁওতে যদি এত কেন্দ্রীয় বাহিনী …
কলকাতা: পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোটের মাঝে কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে এসেছেন। তিনি বলেছেন, “পহেলগাঁওতে যদি এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হত, তাহলে আমাদের এত মানুষের প্রাণ যেত না। এখানে এত বাহিনী কেন পাঠানো হয়েছে? এই এলাকা তো বরাবরই শান্তিপূর্ণ। এটা বিজেপির ভোটারদের ভয় দেখানোর স্টাইল।”
ফিরহাদ হাকিমের এই মন্তব্য ভোটের আবহে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তিনি কলকাতার বিভিন্ন বুথ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথাগুলো বলেন। তাঁর বক্তব্যের মূল বক্তব্য ছিল যে, কাশ্মীরের পহেলগাঁওয়ে গতবছর ঘটে যাওয়া হামলায় যে সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন, সেখানে যদি এত বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতো, তাহলে হয়তো এত বড় ক্ষয়ক্ষতি হতো না।
অথচ পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ এলাকায় এত বেশি সংখ্যক সিআরপিএফ ও অন্যান্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে তিনি প্রশ্ন তুলেছেন।তিনি আরও বলেন, “এখানে তো কোনো অশান্তি নেই। মানুষ শান্তিতে ভোট দিচ্ছে। তাহলে এত বাহিনী কেন? এটা স্পষ্ট যে, বিজেপি ভোটারদের ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে ভোট নিতে চাইছে।” ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে অনেকেই ‘অত্যন্ত সংবেদনশীল ও অযৌক্তিক’ বলে সমালোচনা করেছেন।
আরও দেখুনঃ আরবিআই-তে গ্রেড বি অফিসার নিয়োগ, মাসিক বেতন ১.৫০ লক্ষ, আবেদন করুন
কারণ পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে এমন তুলনা টানা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে।বিজেপি শিবির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে। দলের নেতারা বলছেন, ফিরহাদ হাকিম জাতীয় নিরাপত্তার বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। তাঁরা অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটের সময় বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যাতে ভোট সুষ্ঠুভাবে না হয়।
বিজেপি নেতারা বলেন, “পহেলগাঁওয়ের শহিদদের সঙ্গে বাংলার ভোটের তুলনা টানা অত্যন্ত নিন্দনীয়। বাংলার ভোট সন্ত্রাস বন্ধ করতে এই বাহিনী মোতায়েন করা হয়েছে এমনটাও বলেছেন তারা। ফিরহাদ হাকিমের এই মন্তব্য রাজ্যের শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।”অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা ফিরহাদ হাকিমের বক্তব্যকে সমর্থন করে বলছেন, তিনি শুধু সত্য কথাটাই বলেছেন। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গে অপ্রয়োজনীয়ভাবে এত বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।