Mamata and Suvendu: ভবানীপুরে একদম সম্মুখসমরে মমতা-শুভেন্দু, তারপরই… - 24 Ghanta Bangla News
Home

Mamata and Suvendu: ভবানীপুরে একদম সম্মুখসমরে মমতা-শুভেন্দু, তারপরই…

Spread the love

Mamata and Suvendu: ভবানীপুরে একদম সম্মুখসমরে মমতা-শুভেন্দু, তারপরই…

দীক্ষা ভুইঞা, মধুকল্পিতা চৌধুরী প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট

কলকাতা: ভবানীপুরে সম্মুখ-সমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ ছিল, অসীম বসুর বাড়িতে গিয়ে রাত্রিবেলা হেনস্থা করেছে সিআরপিএফ। এরপর আজ সেখানে সক্কাল-সক্কাল পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, অসীম বসুর বাড়ির বাইরে দাঁড়িয়ে শুভেন্দু।

এ দিন, সকাল থেকেই পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যু ৭০ নম্বর ওয়ার্ডে অসীম বসুর বাড়িতে ছিলেন তৃণমূল সুপ্রিমো। খানিকবাদেই সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ান। তাঁকে বলতে শোনা গেল তিনি অভিযোগ করবেন। কিন্তু কোন বিষয়ে অভিযোগ করবেন তিনি? তা যদিও খোলসা করেননি। তবে, একই জায়গা একদিকে মমতা ও অন্যদিকে শুভেন্দু থাকায় রীতিমতো ভোটের উত্তাপ আরও বেড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অভিযোগ করেছেন?

“বাবাই কাউন্সিলর। ও ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এত পপুলার ছেলে…তার বাড়ি গিয়ে রাত ২টোর সময় সিআরপিএফ রাজ্য পুলিশ ছাড়াই আক্রমণ করেছে বাড়িতে। সেই সময় বাবাই বাড়িতে ছিল না। বাচ্চাকে নিয়ে ওর স্ত্রী একাই ছিলেন। সত্যিই ছিল না বাবাই। তখন লাথি মেরেছে। তারপর বলেছে যেন বাবাই পার্টির কাজ না করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *