IPS Ajay: বদমায়েশি করলেই ইলাজ হবে, কড়া বার্তা অজয় পাল শর্মার – Bengali News | IPS Ajay Sharma Give Statement On TMC MLA
একজন যদি সিঙ্ঘম হয়ে থাকেন তাহলে আর একজন বলছেন তিনি পুষ্পা, ঝুঁকেগা নেহি। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে এ ভাষাতেই হুঙ্কার দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর সাফ কথা, কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট আমরা জানি না। আমরা ওয়ান্টেড বই দেখেছি সলমন খানের, কিক দেখেছি, জনতার আদালত দেখেছি। আমাদের ধমকে চমকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবে না।” এরপরই হুঙ্কারের ধার আরও বাড়িয়ে ফলতার তৃণমূল প্রার্থী আরও বলেন, “আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি। মৃত্যু মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওনার চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।