September Born Kids: সেপ্টেম্বরে দীপবীরের সন্তান জন্ম নিলে কী কী গুণ পেতে পারে, জানেন? - Bengali News | Best characteristics of September born kids - 24 Ghanta Bangla News
Home

September Born Kids: সেপ্টেম্বরে দীপবীরের সন্তান জন্ম নিলে কী কী গুণ পেতে পারে, জানেন? – Bengali News | Best characteristics of September born kids

Spread the love

কানাঘুষো চলছিলই। এবার সেই গুজবকে বাস্তবের তকমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেগনেন্সির খবর পোস্ট করলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোণ। ৬ বছরেরে বৈবাহিক জীবনে আসতে চলেছে এক ছোট্ট অতিথি। সেই খুশির খবর সকল ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা। সুখবর পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকা ও রণবীর ভাসছেন শুভেচ্ছাবন্যায়। একটি টিভি প্রোগ্রামে দীপিকা ও রণবীর জানিয়েছিলেন, উভয়েই বাচ্চা ভীষণ পছন্দ করেন। সোশ্যাল মিডিয়া বেশি কিছু না, সুন্দর ও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, বলিউডের এই তারকা দম্পত্তি প্রেগন্যান্ট। চলতি বছরের সেপ্টেন্বরেই আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।

দীপিকা-রণবীরের প্রেগন্যান্সির খবর ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। ক্তরা ইতোমধ্যেই সেই সন্তানের নাম কী হবে, শিশুর কোন দিন জন্মাবে, কেমন হবে সেই শিশুর মুখমণ্ডল, কার মতো হতে পারে সেই তারকা শিশু। দীপিকা ও রণবীরের সন্তান সেপ্টেম্বরের কোন দিন জন্মাবে তা না জানলেও জ্যোতিষশাস্ত্র মতে কিছুটা আন্দাজ পাওয়া যায়, কেমন হবে সেই শিশুর বৈশিষ্ট্য, গুণ ও স্বভাব। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা সাধারণত একটি নয়, দুই রাশির অন্তর্গত হয়। কন্যা ও তুলা রাশির মধ্যে যে কোনও একটি রাশির জাতক-জাতিকা হয়ে থাকে। সেক্ষেত্রে শিশুর গুণাবলী ও স্বভাব়-চরিত্র কেমন হতে পারে, তার পূর্বাভাস পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, সেপ্টেম্বরে জন্ম নিলে সেই শিশু সত্‍, ব্যক্তিত্বপূর্ণ, খোলা মনে হয়ে থাকে। যে কোনও কাজেই পূর্ণ আত্মবিশ্বাস থাকে তাদের। আর কী কী গুণ থাকে, তা জেনে নিন একনজরে…

বইপ্রেমী: সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা বিভোর হয়ে বই পড়তে পছন্দ করে। খুব ভালো শ্রোতা ও সমালোচকও বটে। বই পেলে আর কিছু চান না। মোবাইল ও টিভি দেখার ঝোঁকও এদের খুব কম হয়। বইয়ের মধ্যেই নিজেদের জগতকে খুঁজে পায় এই মাসের জন্ম নেওয়া শিশুরা।

এই খবরটিও পড়ুন

কঠোর পরিশ্রমী: কন্যা ও তুলা রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন। ফলে এই মাসে জন্ম নেওয়া শিশুরা গোড়া থেকেই মনোযোগী ও পরিশ্রমী হন। কোনও কাজ শেষ না হওয়া পর্যন্ত লাগাতার সেই কাজেই মনোনিবেশ করে থাকতে পছন্দ করে। শেষ না হওয়া পর্যন্ত থামতে চায় না সে। নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য লক্ষ্য থাকে স্থির। ফলে পরিশ্রমের ফল পান হাতেনাতে।

স্নেহ ও যত্নশীল: সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা অন্যদের প্রতি স্নেহশীল ও যত্নশীল হয়। তারা সর্বদা যে কোনও প্রয়োজনে অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে যেতে নারাজ এরা। অন্য কারওর ভুলের জন্য ক্ষমা করতে পারেন, কিন্তু মোটেও সেই ভুল মন থেকে মুছে ফেলে না।

দুর্দান্ত টিম স্পিরিট:  দল হিসেবে কাজ করতে বেশি পছন্দ করে এরা। সেপ্টেম্বরে জন্ম নেওয়া বাচ্চারা সবচেয়ে দক্ষ দলের সদস্য হিসাবে পরিচিত। যখনই একটি দলের হয়ে কাজ করে, সেই দলের নেতৃত্ব দানেও পটু হয় তারা। সকলের কাছে প্রিয় হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এছাড়া দলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত লড়ে যায় এরা।

খাদ্যরসিক: খেতে যেমন পছন্দ করে, তেমনি খাবার শেয়ার করতেও উদ্যোগী হয়। খাবার অপচয় করতেও নাপসন্দ। খাবার সম্বন্ধে একটি বড়সর লেকচারও দিতে পারে। জীবনের মৌলিক নীতিগুলি থেকে বিরত থাকে না।

ভ্রমণপ্রেমী: অনেকেই ভ্রমণ করতে পছন্দ করেন, কিন্তু সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুদের জন্য একটু ভিন্ন। ভ্রমণ উপভোগ করতে যেমন পছন্দ করে, তেমনি ঘন ঘন ভ্রমণের জন্য সদাপ্রস্তুত থাকে। দলের মধ্যে থেকে আবার একা একা ভ্রমণের জন্য প্ল্যান করতে পছন্দ করে। বলতে গেলে ভ্রমণপ্রেমী স্বভাবের হয়ে থাকে সেপ্টেম্বর মাসের জন্ম নেওয়া বাচ্চারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *