BJP Roadshow Chaos: BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের - Bengali News | Election Commission transfers officers in charge of Belur and Liluah police stations - 24 Ghanta Bangla News
Home

BJP Roadshow Chaos: BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের – Bengali News | Election Commission transfers officers in charge of Belur and Liluah police stations

Spread the love

লিলুয়ার বামুনগাছিতে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই-এর রোড শো-কে কেন্দ্র করে উত্তেজনা। তাঁর সমর্থনে রোড শো করেন অভিনেতা রবি কিসান। এই ঘটনায় বেলুড় ও লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি করল নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় এই নির্দেশিকা জারি করে কমিশন। বেলুড় থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন সুজয় টুংগা। অন্যদিকে, বেলুড় থানার আইসি হচ্ছেন দেবাশিষ চট্টোপাধ্যায় । জানা গিয়েছে গতকাল সকালে লিলুয়া বামুনগাছির বি ও সি রোডে বিজেপির রোড শো চলছিল। অভিযোগ, তৃণমূলের স্থানীয় একটি পার্টি অফিসের পাশ দিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল। অভিযোগ, আচমকা জয় বাংলা স্লোগান তুলতে থাকেন তৃণমূল কর্মীরা। ঘটনাকে ঘিরে তুমুল বচসা শুরু হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনায় আটক করা হয় তিনজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *