Basirhat Hemnagar police attack: পুলিশের ওপরেই 'চড়াও', তপ্ত বসিরহাটে গ্রেফতার ২ তৃণমূল কর্মী - Bengali News | Basirhat Tension Before Polls: Two TMC Workers Arrested for Alleged Attack on Police in Hemnagar - 24 Ghanta Bangla News
Home

Basirhat Hemnagar police attack: পুলিশের ওপরেই ‘চড়াও’, তপ্ত বসিরহাটে গ্রেফতার ২ তৃণমূল কর্মী – Bengali News | Basirhat Tension Before Polls: Two TMC Workers Arrested for Alleged Attack on Police in Hemnagar

Spread the love

বসিরহাট: ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের হেমনগর থানা এলাকা। অভিযোগ, পুলিশের ওপর চড়াও হয়ে মারধর এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় তোলপাড় এলাকা। এই ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হেমনগর থানার পুলিশ। ধৃতদের নাম সন্তোষ জোতদার এবং সঞ্জীব জোতদার। ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার হেমনগর বাজারের মোড়ে সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং মারধর করার অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই হেমনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, পুলিশি তল্লাশির মুখে পড়তেই ওই দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। শুধু তাই নয়, পুলিশের গাড়িটিও ভাঙচুর করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সন্তোষ ও সঞ্জীবের বিরুদ্ধে এর আগেও এলাকায় একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই কমিশনের তরফ থেকে থানার উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, কিংবা গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদের গ্রেফতার করতে হবে। এবার নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। সেক্ষেত্রে কোনও ক্ষেত্রেই রেয়াত করা হচ্ছে না। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। ভোটের মুখে এই ধরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *